বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:১৭
রাগ সংবরণের গুরুত্ব ও শুভ পরিণতি

হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এক মূল্যবান বাণীতে রাগ সংবরণ করার ফজিলত এবং এর শুভ পরিণামের কথা তুলে ধরেছেন।

হাওজা নিউজ এজেন্সি: আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) বলেন,

تَجَرَّعِ الغَیظَ؛ فَإنِّی لَم أرَ جُرعَةً أحلی مِنها عاقِبَةً ولا ألَذَّ مَغَبَّةً.

ক্রোধের ঢোক গিলে ফেলো; কারণ এর চেয়ে সুন্দর পরিণতিসম্পন্ন এবং এর চেয়ে সুখকর ফলদায়ক কোনো ঢোক আমি দেখিনি।

[আল-হুর আল-আমিলি, ওয়াসায়িলুশ শিয়া, খণ্ড ৭, পৃষ্ঠা ৩৮৮]

এই বাণীর তাৎপর্য হলো—রাগের মুহূর্তে নিজেকে সংযত করা সহজ নয়; কিন্তু যে ব্যক্তি ক্রোধকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিশোধপরায়ণতা থেকে বিরত থাকে, তার এই আত্মসংযম শেষ পর্যন্ত শান্তি, মর্যাদা ও কল্যাণের কারণ হয়ে ওঠে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha